ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দুইজনের মরাদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে দুইজনের মরাদেহ উদ্ধার

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার দুই উপজেলা থেকে দুইজনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রামগড় ও পানছড়ি থেকে তাদের মরাদেহ উদ্ধার করা হয়।

রামগড়ে ফেনীরকুল সীমান্তে ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (নাম) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নদীতে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকার বাসিন্দা। তিনি মৃত মংমং মারমার ছেলে।

নিহতের ছেলে থৈঅংগ মারমা রামগড় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যানিকেতনের শিক্ষক বলেন, শুক্রবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীর তীরে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন তার বাবা। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে প্রতিবেশীরা ফেনী নদীতে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন।

রামগড় থানার ওসি মোঃ নাজির আলম বললেন, খবর পেয়ে শনিবার সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানালেন, এ বিষয়ে সীমান্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বিজিবি।

অপর দিকে পানছড়ির চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্রিপুরা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) উপজেলার পশ্চিম মদনকার্বারী পাড়া সংলগ্ন চেঙ্গী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎নিহত বাদল ত্রিপুরা উপজেলার পশ্চিম মদনকার্বারী পাড়ার কিনমহন ত্রিপুরা ও মালতি ত্রিপুরার ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে গেলে বাদল ত্রিপুরাকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় লোকজনকে খবর দিলে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং নিজ বাড়িতে নিয়ে যান।
‎
‎নিহতের বাবা কিনমহন ত্রিপুরা ও ছোট ভাই মিলন ত্রিপুরা জানান, বাদল ত্রিপুরা মৃগীরোগে আক্রান্ত ছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে যান তিনি। পরে আর উঠে আসতে না পারায় তার মৃত্যু হয় বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
‎
‎পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় কোনো ধরনের অস্বাভাবিক আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগীরোগের কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

খাগড়াছড়িতে দুইজনের মরাদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬