ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পুলিশের সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে ‘১৪ বছরের’ স্কুলছাত্র Logo খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক Logo এনসিপি নেতা তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo পানছড়িতে বিএনপির মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত-২০ Logo ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা Logo ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান Logo পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান Logo হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Logo শেখ হাসিনার সঙ্গে আলোচনা সভায় থাকবেন সাকিব

খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১০০৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ছয় সন্তানের জনক দেলোয়ার হোসেন (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) বিকেলে অভিযুক্ত শ্বশুরকে আটক করা হয়। দুই স্ত্রীর স্বামী দেলোয়ার হোসেন উপজেলার পাতাছড়ার থলিবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৬ মাস পূর্বে দেলোয়ার হোসেন-এর ছেলের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। স্বামী চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানে গাড়ি চালকের চাকরি করায় সুবাদে সেখানেই অবস্থান করেন। এই সুযোগে শ্বশুর দেলোয়ার হোসেন বিভিন্ন সময়ে একাধিকবার তার পুত্রবধূকে জোরপূর্বক নির্যাতন করতো। সামাজিক লজ্জা, পারিবারিক চাপ ও সংসার ভেঙে যাওয়ার ভয়ে ভুক্তভোগী এতদিন বিষয়টি গোপন রাখেন।

এজাহার সূত্রে আরও জানা যায়, সর্বশেষ গত রোববার রাতে শ্বশুর দেলোয়ার আবারও তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ভুক্তভোগী নারী আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সোমবার বিকেলে রামগড় থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। অভিযোগ দায়ারের পর পুলিশ অভিযুক্তকে আটক করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। নির্যাতিতা নিজেই বাদী হয়ে এজাহার জমা দিয়েছেন এবং এ বিষয়ে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক

আপডেট সময় : ০১:৫৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬