ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় আটক

Astha DESK
  • আপডেট সময় : ০১:২১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় আটক

আস্থা ডেস্কঃ

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভাটারা থানার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ মির্জা সায়েম মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির একটি দল ভাটারায় অভিযান চালিয়ে রফিকুল আলমকে আটক করে।

পুলিশ সুপার আরও বলেন, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ৪৭টি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে।

রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই। ৩য় দফা নির্বাচনে তিনি ষড়যন্ত্রের কাছে পরাজিত হন।

ট্যাগস :

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় আটক

আপডেট সময় : ০১:২১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬