ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্রাক্ষণবাড়িয়ায় ৬০ লাখ টাকা প্রতারণা: আটক-২ Logo মহাসড়কে পোনাবাহি গাড়ি আটকে ছাত্রদলের চাঁদাবাজি Logo নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা Logo খুবি শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের অভিযোগে সহকারী রেজিস্ট্রার বরখাস্ত Logo ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: অপমৃত্যুর মামলা Logo নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু Logo শিশুকে গলা কেটে হত্যা, শৌচাগারে মিললো বিচ্ছিন্ন মাথা Logo লালপুরে পিস্তল-গুলিসহ যুবদল নেতা আটক Logo অদ্ভুত মামলা, নজিরবিহীন কারসাজি ত্রিমুখী চাপে পিষ্ট সাংবাদিক Logo অদ্ভুত মামলা, নজিরবিহীন কারসাজি বাদী-পুলিশ-কর্তৃপক্ষ ত্রিমুখী চাপে পিষ্ট সাংবাদিক

গাইবান্ধায় বিষাক্ত মদ পানে দুই জনের মৃত্যু 

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৫০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • / ১১০০ বার পড়া হয়েছে

গাইবান্ধায় বিষাক্ত মদ পানে দুই জনের মৃত্যু
আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ পানে দুই যুবকের মৃত্যু হয়েছে।
 মৃতরা হলেন,মেহেদী হাসান সোহাগ (৩২) ও তৌফিকুজ্জামান সৈকত (৩০)।  এছাড়াও এই মদ পানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচজন।
২৩ জুলাই  শুক্রবার  সকাল ১১টায় বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মেহেদি হাসান সোহাগের। এর আগে, বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় তৌফিকুজ্জামান সৈকতের।
অসুস্থরা হলেন, চক গোবিন্দ পশ্চিম চৌমাথা এলাকার রানা (৩২), একই এলাকার আরেক রানা (২৮), বাঁধন সরকার (২৬), বাপ্পী (২৮) এবং অভি (৩০)। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, মৃতদের মারা যাওয়ার কারণ উদ্ধারে পুলিশ তদন্তে নেমেছে। তবে মৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
তবে এ ব্যাপারে মৃত মেহেদী ও সৈকতের পরিবারের সাথে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।
স্থানীয়রা জানান, মেহেদী ও সৈকতসহ অসুস্থরা বৃহস্পতিবার রাতে একসাথে বসে মদপান করে। মদ পানের প্রায় ২ ঘণ্টা পর উল্লেখিত যুবকরা অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে তৌফিকুজ্জামান সৈকতকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে রাত আনুমানিক ১০টায় মারা যায়। এছাড়া শুক্রবার ১১টার দিকে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মেহেদি হাসান সোহাগের মৃত্যু হয়। অসুস্থ অন্যরা বগুড়া শজিমেক ও রংপুর রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, অ্যালকোহল জাতীয় কিছু পান করার ফলে তারা অসুস্থ হয়ে পড়েছিলো। এখানে অবস্থার অবনতি ঘটলে তাদের বগুড়া ও রংপুরে স্থানান্তর করা হয়।

[irp]

ট্যাগস :

গাইবান্ধায় বিষাক্ত মদ পানে দুই জনের মৃত্যু 

আপডেট সময় : ০৯:৫০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১