ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১০২০ বার পড়া হয়েছে

Black woman in handcuffs

গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় আটক-১

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুরে গাছ কেটে পাখির বাসা, ডিম ও ছানা নষ্ট করার মামলায় আজাহার আলী (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রহমাননগর গ্রামে আজাহারের বাড়িতে অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রামনগর গ্রামে আজাহার আলী তার ব্যক্তিগত জমির সাতটি জলপাই ও পীতরাজগাছ কেটে ফেলেন। এসব গাছে পরিযায়ী শামুকসহ বিভিন্ন প্রজাতির পাখি বাসা বেঁধেছিল। গাছ কাটার সময় বাসাগুলো মাটিতে পড়ে পাখির ডিম ও ছানা নষ্ট হয়।

এ ঘটনায় বন বিভাগের শেরপুর রেঞ্জের কর্মকর্তা সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় মামলা করেন। মামলায় আজাহার আলীকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, মামলা করার পর তদন্তে গাছ কেটে পাখির বাসা ও ডিম নষ্ট করার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নষ্ট হওয়া জিনিসপত্রের আলামত সংগ্রহ করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় আটক-১

আপডেট সময় : ০৩:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬