ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে হোটেল থেকে ১২ তরুণ-তরুণী আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে হোটেল থেকে ১২ তরুণ-তরুণী আটক

শেখ আবদুল্লাহ:আনোয়ারা প্রতিনিধি:আনোয়ারায় আবাসিক হোটেল থেকে ১২ তরুণ-তরুণী আটক
আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতের পাশে একটি আবাসিক হোটেল থেকে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) দুপুরে তাদের আটক করে অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল সী-ভিউ নামে ওই হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।

[irp]

স্থানীয়দের অভিযোগ, দুই বছর আগে পারকি সৈকতের পাশে উদ্বোধন হয় সী-ভিউ নামে এই আবাসিক হোটেলের। এরপর থেকে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলছিল। বিভিন্ন সময় উপজেলা প্রশাসন ও পুলিশ অভিযান চালিয়ে সিলগালা আর জরিমানা করে। মুচলেকা দিয়ে হোটেলটি চালু করে তারা একই কর্মকাণ্ড শুরু করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, সৈকতে বেড়াতে আসার নাম করে তরুণ-তরুণীরা আবাসিক হোটেলটিতে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছিল। স্থানীয়দের অভিযোগে হোটেলটিতে অভিযান চালিয়ে হাতেনাতে ১২ তরুণ-তরুণীকে আটক করে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

[irp]

ট্যাগস :

চট্টগ্রামে হোটেল থেকে ১২ তরুণ-তরুণী আটক

আপডেট সময় : ১০:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১