চলতি সপ্তাহের শেষ দিকে ফের ঝড়-বৃষ্টির সম্ভবনা
- আপডেট সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১০৬৪ বার পড়া হয়েছে
চলতি সপ্তাহের শেষ দিকে ফের ঝড়-বৃষ্টির সম্ভবনা
জিয়া হাসান আকাশ/ঢাকা দক্ষিন প্রতিনিধিঃ
আজ বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ, বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার অফিস জানায় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। চলতি সপ্তাহের শেষ দিকে ফের ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।























