ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি সন্দেহে আটক-২৩

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

জঙ্গি সন্দেহে আটক-২৩

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদে ‘জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত’ সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের সূত্র মতে জানা যায়, জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় ‘মিট-আপ’ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আস্থা/এমএইচ

ট্যাগস :

জঙ্গি সন্দেহে আটক-২৩

আপডেট সময় : ০৯:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬