ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভার-আশুলিয়ায় রণক্ষেত্র, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার Logo সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী Logo রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা Logo বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার Logo আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার Logo পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন Logo খুলনায় ১২ দিনে ৭ হত্যাকান্ড! Logo আ.লীগ সরকারের পদক্ষেপের সঙ্গে এনসিপির মিল রয়েছে: ডেভিড বার্গম্যান

জামালপুরে ডিস বিল দ্বন্দ্বে গ্রাহককে পিটিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ১১২১ বার পড়া হয়েছে

জামালপুরে ডিস বিল দ্বন্দ্বে গ্রাহককে পিটিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলায় ডিসলাইনের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে হাফিজুর (৩২) নামে এক গ্রাহককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৌরভ (২৫) নামে ওই ডিস ব্যবসায়ীকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকালে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রামনগর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক সৌরভ ওই এলাকার শহীদ মিয়ার ছেলে এবং হাফিজুর রহমান একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে পৌরসভার রামনগর উত্তরপাড়ায় ডিসলাইনের বিল নিয়ে সৌরভের সঙ্গে কথা কাটাকাটি হয় মাইক্রোবাস চালক হাফিজুরের (গ্রাহক)। এক পর্যায়ে সৌরভ লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন মুঠোফোনে বলেন, সুরাতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান। এছাড়াও সৌরভকে ধরতে পুলিশ মাঠে নেমেছে।

ট্যাগস :

জামালপুরে ডিস বিল দ্বন্দ্বে গ্রাহককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩