শিরোনাম:
জুলাই কারো একক সম্পত্তি নয়; বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Astha DESK
- আপডেট সময় : ১০:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
জুলাই কারো একক সম্পত্তি নয়; বিদ্যুৎ প্রতিমন্ত্রী
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
জুলাই কারো একক সম্পত্তি নয়, সকলের সমন্বিত প্রচেষ্টায় ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। তারেক রহমানের সরকার জুলাই আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র ওয়াদুদ ভূঁইয়া এমপি। এর আগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করেন জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রধানরা।
দৈনিক আস্থা/এমএইচ
















