ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

জয়পুরহাটে আইফোনের দাবিতে নিমগাছে উঠে যুবকের অনশন

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

জয়পুরহাটে আইফোনের দাবিতে নিমগাছে উঠে যুবকের অনশন

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে আইফোনের দাবিতে আল আমিন (২৫) নামে এক যুবককে নিমগাছে উঠে অনশন করতে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের উত্তর মাস্তর গ্রামের আহম্মদ আলীর ছেলে আল আমিন তার বাবার কাছে আইফোন কেনার জন্য টাকা চান। তার বাবা টাকা দিতে রাজি না হলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী একটি নিমগাছের মাথায় চড়ে বসে থাকে। এ অবস্থায় গ্রামের মানুষ জড়ো হতে থাকে এবং তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে কালাই থানা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।

আল আমিনের বাবা আহম্মদ আলী জানান, তিনি ভেবেছিলেন ছেলে হয়তো গাছ থেকে লাফ দিবেন এবং তাকে আর বাঁচানো যাবে না। কারণ, ছেলে কিছুটা মানসিকভাবে অসুস্থ। পরে ফায়ার সার্ভিসের সহয়তায় তাকে অক্ষত অবস্থায় নামানো গেছে।

উদ্ধারকাজে অংশ নেয়া কালাই উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা জানান, সংবাদ পেয়ে ওই যুবককে নিমগাছ থেকে নামিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

জয়পুরহাটে আইফোনের দাবিতে নিমগাছে উঠে যুবকের অনশন

আপডেট সময় : ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩