ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ঝালকাঠিতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা জামাল আহত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৫১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফেরার পথে সড়কে বেরিকেট দিয়ে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল রক্তাক্ত জখম হয়েছেন। রবিবার (৮আগষ্ট) সন্ধ্যায় শহরের শিল্পকলা একাডেমী ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পথচারীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মেহেরিন আফরোজ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রফিকুল ইসলাম জামাল ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নির্বাচন করেছিলেন। তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সভাপতি পদপ্রার্থী। প্রত্যক্ষদর্শী যুবদল নেতা রিয়াজুর রহমান মুন্সি জানান, ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রফিকুল ইসলাম জামাল। এরপর মহিলা কলেজের সামনে জেলা বিএনপির সদস্য সচিবের চেম্বারে একটু সময় অপেক্ষা করে বাসায় রওনা দেন। কিছুদুর সামনে গেলে শিল্পকলা একাডেমী ভবনের সামনে মোটর সাইকেল বেরিকেট দিয়ে জামালের ব্যক্তিগত গাড়ীর পথরোধ করে। গাড়ি থামিয়ে গ্লাস নামিয়ে দেখতে গেলেই অতর্কিতভাবে হাতুরি পেটা শুরু করে। নাকের উপর আঘাত পাওয়ায় তিনি রক্তাক্ত জখম হন। সফরসঙ্গি ভাই’র ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

তবে হামলাকারী কাউকেই চিনতে পারেনি কেউ। সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত ডা. মেহেরিন আফরোজ জানান, রফিকুল ইসলাম জামাল নামে একজন আহত হয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। তার নাকে জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতে ইসলামের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা যুবদল আহবায়ক শামীম তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে দেখতে সদর হাসপাতালে ভীড় করেন। ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, বিএনপি নেতার ওপর হামলার ঘটনা শুনে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে আহত ব্যক্তি ও তার সঙ্গিরা হামলাকারীদের কাউকে চিনতে পারেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি

ট্যাগস :

ঝালকাঠিতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা জামাল আহত

আপডেট সময় : ১০:৫১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২