ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ঝালকাঠির কলেজছাত্রী বীথি এক ঘন্টার মহিলা বিষয়ক কর্মকর্তা

News Editor
  • আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • / ১১২৭ বার পড়া হয়েছে

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী বীথি শর্মা বণিক এক ঘন্টার জন্য মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক পদের ‘প্রতীকী দায়িত্ব নিয়ে বাল্যবিয়ে রোধ, কন্যাশিশুবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নারীর প্রতি সকল ধরনের সংহিংসতা বন্ধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সুপারিশমালা পেশ করে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আন্তর্জাতিক সংস্থা প্লান ইন্টারন্যাশনাল এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় মঙ্গলবার মহিলা বিষয়ক অধিদফতরের ঝালকাঠিস্থ উপপরিচালক মো. আলতাফ হোসেনের কাছ থেকে প্রতীকীভাবে দায়িত্ব গ্রহণ করেন বীথি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহণ করেই বীথি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করেন। এ সময় নারীর সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। বীথি ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর একজন গবেষক। বৈঠকে উপপরিচালক মো. আলতাফ হোসেন নারী সমাজের বিভিন্ন বঞ্চনার কথা এবং তার কর্যালয়ের কার্যক্রমসমূহ তুলে ধরেন। শিশুসংগঠক হেমায়েত উদ্দিন হিমু ও প্লান ইন্টারন্যাশনাল প্রতিনিধি উম্মে আয়মান জ্যোতিও আলোচনায় অংশ নেন।

‘গার্লস টেকওভার’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে- একজন কিশোরী, কন্যাশিশু অথবা যুবনারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা, যাতে করে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়।

ঝালকাঠির কলেজছাত্রী বীথি এক ঘন্টার মহিলা বিষয়ক কর্মকর্তা

আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০