ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

টাকা দিয়ে বাঙালিকে কেনা যায় না: নচিকেতা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃতীয়বারের মতো রাজ্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তৃণমূলের জয়কে তিনি বাঙালির জয় বলে আখ্যায়িত করেছেন।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রতিক্রিয়ায় নচিকেতা বলেন, ‍“আজ বাঙালির জয়ের দিন। বাঙালির আত্মশ্লাঘার দিন। বাঙালি জিতিয়া প্রমাণ করিল, বাঙালি শ্রেষ্ঠ প্রজাতি। কোনো এক মনীষী বলেছিলেন, বাংলা আজ যেটা ভাবে, ভারত সেটা ভাবে পরশু। বাঙালিদের এই অহঙ্কারের জায়গাটা একটা সময় পর্যন্ত ছিল।”

তিনি আরও বলেন, “তবে ইদানীং আমরা যেন নিজেদের বাঙালি ভাবতে লজ্জা পাচ্ছিলাম। এখনও প্রচুর মানুষ আছেন, যারা ইংরেজিতে কথা বলতে ভালবাসেন, হিন্দিতেও। কিন্তু আজ একটা বিষয় প্রমাণিত হয়ে গেল, যে দলটা প্রায় গোটা ভারতকে মুঠোয় নিয়ে ফেলেছে, বাংলাকে তারা কব্জা করতে পারল না। এটা আক্ষরিক অর্থেই আমাদের অর্থাৎ বাঙালিদের জয়।”

[irp]

নচিকেতা বলেন “বাঙালি সব অর্থেই দূরদর্শী। এটা কিন্তু আজ প্রমাণিত হয়ে গেল। সবাই বলেছিল, এ রাজ্যে বর্তমান সরকার আর টিকবে না। শাসকদলকে পাততাড়ি গুটিয়ে ঘরে ঢুকে যেতে হবে। কিন্তু সেই বাঙালিই জেতাল। আমার এক বন্ধু ভোটপর্বের সূচনাতেই বলেছিল, ‘নবান্নে আবার হাওয়াই চটি। ’ সকলে শুনে হেসেছিল হয়তো। আজ কিন্তু সেটাই হয়েছে। আমরা প্রমাণ করে দিয়েছি, আমরা অনেকের থেকে অনেক গুণ এগিয়ে।”

তিনি যোগ করেন, “হুইল চেয়ারে বসে এক জন ভদ্রমহিলা গোটা রাজ্য ঘুরলেন। সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থাকার চেষ্টা করলেন। উন্নয়নের কথা বললেন। আর ভারত-কব্জা করা একটা দল দিল্লি-বাংলা যাতায়াতেই প্রায় ৩০০ কোটি টাকা খরচ করে ফেলল। গোটা ভোটপর্বের জন্য খরচ শুনেছিলাম প্রায় ২৫ হাজার কোটি টাকা! এই টাকা দিয়ে বাঙালিকে কেনা যায় না। দু’চারটে গাধা কেনা যায় হয়তো। কারণ, শয়তান তো চিরকালই থাকে। ওসব গুনতিতে আসবে না।”

এর আগে নচিকেতা ভারতীয় গণমাধ্যমকে বলেছিলেন, সুষ্ঠু নির্বাচন হলে ফের তৃণমূল কংগ্রেস রাজ্য ক্ষমতায় আসবে। সেটাই হলো। সবকিছিু ঠিকঠাক থাকছে হ্যাট্রিক জয় পেতে চলেছেন মমতা ব্যানার্জী।

ট্যাগস :

টাকা দিয়ে বাঙালিকে কেনা যায় না: নচিকেতা

আপডেট সময় : ১১:১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১