ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১০৭২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
আব্দুল্লাহ আজাদ/ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে মুরাদ হোসেন (১২) নামের এক মাদ্রাসা পড়ৃয়া কিশোরের মরদেহ উদ্ধার করেছে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাদারগঞ্জে মরদেহটি উদ্ধার করা হয়।
মুরাদ হোসেন মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র এবং মোহাম্মাদপুর ইউনিয়নের গিলাবাড়ির দারুল ইসলামের ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার (৩ মে) বিকেলে মাদারগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা থেকে বাইরে যায় শিক্ষার্থী মুরাদ। পরে আর ফিরেনি। সকালে স্থানীয়রা পাশের একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পায়।পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পিবিআই, সিআইডি ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়।
মাদারগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মাদ্রাসা থেকে বের হয় মুরাদ। রাতে সে আর ফিরেনি। সকালে মাদারগঞ্জের একটি ভুট্টার ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার ওসি কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





















