শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক ডিজি আটক
Astha DESK
- আপডেট সময় : ০২:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ১১১১ বার পড়া হয়েছে
ডিজিএফআইয়ের সাবেক ডিজি আটক
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। কোন মামলায় আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
২০২৫ সালের ২২ মে শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব ওই আদেশ দেন।
দৈনিক আস্থা/এমএইচ



















