ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিড ইমনের দেওয়া তথ্যে অস্ত্র উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

ডেভিড ইমনের দেওয়া তথ্যে অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

যশোর থেকে আটক আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়েছে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ।

বুধবার (২৯ জুলাই) রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় এলজি এবং গুলিসহ অন্যান্য দেশীয় অস্ত্র।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টায় ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ডেভিড ইমনের দেওয়া তথ্যে অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৩:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬