ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু ও কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই লোমহর্ষক ঘটনার প্রধান অভিযুক্ত মোঃ মুজাহিদ ইসলামকে (১৮) আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তারাগঞ্জ থানায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোজাম্মেল হক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) দুপুরে তারাগঞ্জের ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার (৯) নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন শনিবার (২০ জুন) সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে সানজিদার চোখ উপড়ানো ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঘটনার দিন অভিযুক্ত মুজাহিদ ইসলাম শিশু সানজিদাকে প্রথমে মোবাইলে অশ্লীল ভিডিও দেখায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দিতেই পরবর্তীতে সানজিদাকে হত্যা করে চোখ তোলে ফেলা।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার

আপডেট সময় : ১০:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬