ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

দরকার পড়লে হরলিকস খা, সোহমকে বললেন দেব

News Editor
  • আপডেট সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

দরকার পড়লে হরলিকস খা, সোহমকে বললেন দেব

‘মা একটু হরলিকস দাও না, চেটে চেটে খাব’। সংলাপটি শুনলেই সেই ছোট্ট বিট্টুর কথা মনে পড়ে। যে বিট্টু এখন নায়ক সোহম চক্রবর্তী। ‘হরলিকস বয়’ থেকে তৃণমূল নেতা।

সোহমের মুখে ‘ছোট বউ’ সিনেমার এ সংলাপটি বেশ গ্রহণ করেছিল বাংলার দর্শক। তাইতো সোহম নামটি শুনলেই সেই সংলাপটি মনে পড়ে যায়। প্রায় তিন দশক পরে এসেও ভিডিও তৈরি হয়েছে সংলাপটি নিয়ে।

[irp]
ভাইরাল সংলাপের সূত্র ধরে এবার সোহমকে হরলিকস খাওয়ার পরামর্শ দিয়েছেন দেব। ঘটনার সূত্রপাত, সোহমের বিবাহ বার্ষিকীর একটি পোস্ট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে সোহম লিখেছিলেন, ‘দেখতে দেখতে ৮ বছর কেটে গেল।’

সোহমের সে টুইটে কমেন্টস করেছেন দেব। লিখেছেন, ‘আরও ৮০ বছর কাটানোর জন্য সাবধানে থাক। বেশি বেরোস না। নিজের খেয়াল রাখ। দরকার পড়লে একটু হরলিকস খা।’ বন্ধু সোহমকে করা দেবের এমন কমেন্টস হাসির খোরাক জুগিয়েছে নেটিজেনদের।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন সোহম। আর দেব অভিনয় জীবন শুরু করেছিলেন ২০০৫ সালে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর। বাস্তব জীবনে তারা বেশ ভালো বন্ধু, একই রাজনৈতিক আদর্শের। দু’জনই রাজনীতি করছেন মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের হয়ে। দেব খাটাল থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন এবং সোহম এবার বিধায়ক নির্বাচনে প্রার্থী হয়েছেন।

আস্থা/এস.এস
[irp]

ট্যাগস :

দরকার পড়লে হরলিকস খা, সোহমকে বললেন দেব

আপডেট সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১