ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

দামুড়হুদা ডুগডুগী গ্রামে ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা অনুষ্টিত

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২০০৭ বার পড়া হয়েছে

দামুড়হুদা ডুগডুগী গ্রামে ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা অনুষ্টিত

চুুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ খেলা অনুষ্টিত হয়। ডুগডুগী হাট কমিটির আয়োজনে ঢোল আর গানের তালে তালে সাপুড়েরা নাচছেন সঙ্গে সাপও দেখাচ্ছে নানান অঙ্গভঙ্গি।

কেউবা গলায় সাপ জড়িয়ে দেখাচ্ছে নানা শারীরিক কসরত। উপস্থিত নারী-পুরুষ, শিশুসহ বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেন এ খেলা।

চুুয়াডাঙ্গা জেলার রঘুনাথপুর থেকে ঝাপান খেলা দেখতে আসা আমিনুলল ইসলাম জানান, এই খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। সাপ ভয়ংকর একটি প্রাণী।

সেই সাপ সাপুড়ের কথায় হেলছে-দুলছে, ঘাড়ের উপর নাচছে, গলায় পেছিয়ে ধরে আছে, হাতে ছোবল দিচ্ছে কত কী। দেখলে অবাক লাগে।

হাট কমিটির সাধারণ সম্পাদক মদন কুমার ঘোষ জানান, যে সাপুড়ে সর্দার দ্বীনেশ কুমার দেবনাথ এর ইশারা ইঙ্গিত সাপকে ঠিক বুঝিয়ে দেয় শুধু মানুষকে আনন্দ দেয়ার জন্যই এ খেলা নয় বরং মর্যাদার লড়াইও বটে। সাপের এই ঝাঁপান খেলা দেখতে কয়েক উপজেলা থেকে মানুষ আসে, এটাই আমাদের বড় প্রাপ্তি।

হাট কমিটির সভাপতি মোঃ রিপন শাহ জানান, দামুড়হুদা উপজেল সদরের ডুগডুগী, তারিনীপুর, লোকনাথপুর, বাস্তপুর, রঘুনাথপুর, কাদিপুর, হাউলী, দুধপাতিলা, জয়রামপুরসহ বিভিন্ন এলাকা থেকে এসেছে অসংখ্য মানুষ।

দুই দলে ১০-১২ জন সাপুড়ে খেলায় অংশ নেয়। এতে করে ঝাঁপান খেলা সুন্দর ও সাবলীল ভাবে সম্পন্ন হয়।

ট্যাগস :

দামুড়হুদা ডুগডুগী গ্রামে ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা অনুষ্টিত

আপডেট সময় : ১০:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫