ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নলছিটিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • / ১০৭০ বার পড়া হয়েছে

নলছিটিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন, আ’লীগ ও মোল্লার হাট ইউপির উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর। প্রভাষক ও সাংবাদিক আমির হোসেনের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ’র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী, মৎস্য কর্মকর্তা স্যাইয়েদা, শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন সহ মুাক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক সহ আ’লীগ ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে শোককে শক্তিতে রুপান্তর করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাই এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের নিয়ে কবিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মোল্লার হাট ইউপির উদ্যোগে পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান এ্যাড কে এম মাহাবুবুর রহমান সেন্টুর সভাপতিত্বে কোরআন খতম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেকর্যালী, শোকসভা ও দোয়া-মুনাজত শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথী হিসেবে ভার্চুয়াল্লী উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। এসময় ইউনিয়ন আ’লীগের সভাপতি সম্পাদক সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্যবর্গ ও কর্মকর্তা-কর্চারীবৃন্দ উপস্থিত ছিলেন।

[irp]

ট্যাগস :

নলছিটিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আপডেট সময় : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১