ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

নলছিটিতে সড়ক নির্মাণ কাজ তরান্বিত করার দাবীতে মানববন্ধন

News Editor
  • আপডেট সময় : ১১:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৪৩ বার পড়া হয়েছে
নলছিটিতে সড়ক নির্মাণ কাজ তরান্বিত করার দাবীতে মানববন্ধন
আমির হোসেন, বিশেষ প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি-দপদপিয়া সড়কটির নির্মাণ কাজ তরান্বিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নলছিটি দপদপিয়া সড়কের খোজাখালী নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নানা শ্রেণি পেশার মানুষের পাশাপাশি পথচারীরাও অংশ নেয়। মানববন্ধন চলাকালে সড়কের দুইপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। সড়কটির নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
জনদুর্ভোগের শিকার স্থানীয় যুবকরা এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সহিদ খলিফা,কামাল মৃধা,সোহেল বিশ্বাস, ইসমাইল তালুকদার ,আল আমিন তালুকদার, সাইফুল রহমান তুর্য্য প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, বিভাগীয় শহর বরিশালের সাথে যাতায়াতের একমাত্র সড়ক নলছিটি—দপদপিয়া সড়কটি প্রসস্তকরণসহ নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্সকে কাজটি দেওয়া হয়।
দুই বছর ধরে ঠিকাদার ঝিমিয়ে ঝিমিয়ে কাজটি করছেন। সড়কের মধ্যে থাকা বিদ্যুতের খঁটি এখনো অপসারণ করা হয়নি। এ অবস্থায় কাজ বন্ধ রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ধুলাবালিতে সড়কটি একাকার হয়ে আছে। দুই বছর ধরে এ সড়ক দিয়ে যাতায়াতকারী ও এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাই সড়কটি দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করার দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসী। আগামী এক মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
ট্যাগস :

নলছিটিতে সড়ক নির্মাণ কাজ তরান্বিত করার দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ১১:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১