ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

নিজের গুলিতে পুলিশের আত্নহত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০২:২২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

নিজের গুলিতে পুলিশের আত্নহত্যা

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে পারিবারিক কলহের জেরে নিজের গলায় গুলি করে ফিরোজ আহমেদ (২৫) নামে এক পুলিশ কনস্টেবল আত্নহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দিনগত রাত ২ টার দিকে পঞ্চগড় জেলা শহরের সোনালী ব্যাংকে ডিউটি থাকা অবস্থায় আত্বহত্যার ঘটনাটি ঘটেছে। তবে এর বাইরে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করেনি পুলিশ।

জানা যায়, পুলিশ সদস্য ফিরোজ আহমেদ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার পুলিশ সদস্য আবু সাঈদের ছেলে। সে পঞ্চগড়ের পুলিশ লাইনে কর্মরত ছিলেন। গত এক বছর আগে চাকুরির কারণে পঞ্চগড়ে যোগদান করে ফিরোজ। মৃত ফিরোজের মৃতদেহ সুরতহাল ও ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সাইদতুল ইসলাম ফয়সাল বলেন, গুলিবৃদ্ধ মৃত অবস্থায় পুলিশ সদস্যরা ফিরোজকে হাসপাতালে নিয়ে আসেন। মৃতের গলায় গর্ত কান মুখ দিয়ে অনবরত রক্ত বের হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বুলেট দিয়ে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের একটি বিশেষ টিম তদন্ত করে দেখবে।

ট্যাগস :

নিজের গুলিতে পুলিশের আত্নহত্যা

আপডেট সময় : ০২:২২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩