ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

নীলফামারীতে স্বামীর মৃত্যুর ৫ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / ১১০০ বার পড়া হয়েছে

আজকের জেলা ব্রেকিংঃ স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছেঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমারে। আজ রোববার উপজেলার চিকনমাটি সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন চিকনমাটি এলাকার মৃত মজির উদ্দিনের বড় ছেলে তামাক ব্যবসায়ী শাহিদ আলী প্রামাণিক (৬০) ও তাঁর স্ত্রী হাওয়া বেগম (৫৫)।

ছবিঃ সংগ্রহীত 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান শাহিদ আলী প্রামাণিক। স্বজন ও প্রতিবেশীরা জানাজার জন্য মরদেহের গোসল করাচ্ছেন। এ সময় শাহিদ আলীর শোকাহত স্ত্রী হাওয়া বেগমের কান্নাকাটি করা অবস্থায় শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর স্বজনেরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে দুপুর ১২টার দিকে তিনিও মারা যান। শাহিদ আলী প্রামাণিকের বড় জামাতা দুলাল হোসেন এ বিষয়ে বলেন, ‘আমার শ্বশুর ও শাশুড়ির ছয় মেয়ে। তাদের সবারই বিয়ে হয়েছে। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকায় তাঁরা দুজনেই নিজ বাড়িতে থাকেন। রোববার সকাল ৭টায় আমার শ্বশুর এবং দুপুরে শাশুড়িও মারা যান। বাদ আসর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উভয়ের জানাজা ও দাফন করা হয়।

ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা জানান, একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আস্থা/এমকে/মমিতা

নীলফামারীতে স্বামীর মৃত্যুর ৫ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৮:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩