শিরোনাম:
পটিয়ায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০৩:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ১০৭৬ বার পড়া হয়েছে
পটিয়ায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শ্রীমতি খাল এলাকা থেকে এক রিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে উদ্ধারকৃত মরদেহটি আলী আহমদ (৫৫) নামে এক ব্যক্তির। সে ভাটিখাইন ইউনিয়নের মৃত মনির আহমদের ছেলে।
পটিয়া থানার এসআই মোঃ জহির আমিন বলেন, আলী আহমদ ভাড়ায় রিকশা চালাতেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে গ্যারেজে রিকশা জমা দিয়ে তিনি আর বাসায় ফিরেননি। বুধবার সকালে শ্রীমতি খালের পাশে গলা কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়ে।

























