ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১২:১২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ১১০৭ বার পড়া হয়েছে

পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামায় জমি থেকে এক যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়ছে। তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার (৩ মে) খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় দৈনিক আস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০ বছর বয়সি ওই যুবকের নাম জীবন রায়। তিনি গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের বিমল রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকজন কৃষক কাজে যাওয়ার পথে পাটক্ষেতে জীবনকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে। জীবন চিরিরবন্দর উপজেলায় ট্রিলিয়ন গোল্ড কোম্পানিতে চাকরি করতেন। ওই এলাকায় থাকাকালে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে প্রেমিকার বাড়ি থেকে তাকে বিয়ের চাপ দেয়। জীবন তার পরিবারকে জানালে তাতে পরিবার সাড়া দেয়নি। সেকারণে অভিমান করে জীবন আত্মহত্যা করতে পারে।

জীবন রায়ের বাবা বিমল রায় জানান, কয়েক মাস থেকে জীবন বিয়ের জন্য পরিবারকে চাপ দেয়। তার বিয়ের বয়স হয়নি বলে পরিবারের কেউ রাজি হইনি। সেকারণে কয়েকদিন থেকেই তাকে হতাশা মনে হয়েছে। হতাশা থেকেই জীবন বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ‘বুধবার সকালে ওই যুবকের মরদেহ পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ । এ সময় মরদেহের পাশে মারশাল অটো ক্রপ কেয়ার লিমিটেডের একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্যাগস :

পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:১২:১২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩