ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ে লেবু আনতে গিয়ে কৃষককে মরদেহ উদ্ধার!

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

পাহাড়ে লেবু আনতে গিয়ে কৃষককে মরদেহ উদ্ধার!

​স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের বোয়ালখালী কড়লডেঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া খাল সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবদুল মাবুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল মাবুদ ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদার পাড়ার মৃত ইউছুপ নবীর ছেলে। তিনি দুই মেয়ে ও তিন ছেলের জনক।

প্রতিদিনের মতোই পাহাড়ে নিজের লেবু বাগান ও ফসলের পরিচর্যা শেষে বিকেল ৫টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল ৫৫ বছর বয়সী কৃষক আবদুল মাবুদের। কিন্তু আজ আর তার স্বাভাবিকভাবে ফিরতে পারা হলো না। দীর্ঘ অপেক্ষার পর স্বজনরা যখন তাকে খুঁজতে বের হলেন, তখন ডুমুরিয়া খালের পাশের এক লেবু বাগানে মিলল তার রক্তাক্ত নিথর দেহ।

​স্থানীয় সূত্রে জানা যায়, লেবু বাগানের পাশাপাশি পাহাড়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করতেন মাবুদ। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে লেবু বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

​নিহতের ভাগনে সাগর তালুকদার জানান, তার মামার শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পাহাড়ে চরে বেড়ানো বুনো বা উন্মুক্ত মহিষের আক্রমণের শিকার হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার করুণ মৃত্যু হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পাহাড়ি এলাকায় মহিষের গুঁতোয় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছেন তারা এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

পাহাড়ে লেবু আনতে গিয়ে কৃষককে মরদেহ উদ্ধার!

আপডেট সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬