ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পার্বত্য অঞ্চলের আবাসন ও বিদ্যুতে খাতে ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা দিলো এডিবি Logo শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলো বাদী Logo স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে ধরতে অভিযান: ওসির বদলি Logo ভারতের আর্শিবাদে ক্ষমতা দখল করে বসেছিল আওয়ামীলীগ Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা

পুরান ঢাকায় গ্যাসলাইনে বিস্ফোরণ, জবি শিক্ষার্থীসহ দগ্ধ ৮

Astha DESK
  • আপডেট সময় : ০৪:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ১১৪৮ বার পড়া হয়েছে

পুরান ঢাকায় গ্যাসলাইনে বিস্ফোরণ, জবি শিক্ষার্থীসহ দগ্ধ ৮

জবি প্রতিনিধিঃ

রাজধানীর পুরান ঢাকার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ আট জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ হওয়া মেহেদী হাসান শাওন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিস্ফোরনের সময় তিনি ওই বাজারে বাজার করতে গিয়েছিলেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দগ্ধরা ধুপখোলা মাছ বাজারের পাশে একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকানের সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। এসময় দোকানে থাকা আঃ রহিম, তার মেয়ে ও নাতির শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সোমবার (১ মে) সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যাচ্ছিলো। ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ার সংবাদ আসে। পরে ইউনিট দুটি রাস্তা থেকে ফেরত আসে।

দগ্ধ রহিমের ছেলে মো. আল-আমিন জানান, কয়েকদিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তারা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেনি। ঝুকি নিয়ে কাজ করছিল। সকালে সেখান থেকেই এই বিস্ফোরণ হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী শাওন এখন শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছে আগুনে তার শরীলের ২৫% পুড়ে গেছে বলে জানা যায়।

ট্যাগস :

পুরান ঢাকায় গ্যাসলাইনে বিস্ফোরণ, জবি শিক্ষার্থীসহ দগ্ধ ৮

আপডেট সময় : ০৪:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩