ফরিদপুরের বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক
- আপডেট সময় : ০৪:১০:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১০৭৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র ্যাব।
মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার রায়নগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছে থেকে ১৫টি মোবাইল, ২৭৩টি সিমকার্ড ও ১টি ল্যাপটপ আটক করা হয়।
এছাড়া ওই প্রতারক চক্রের কাছে ২২ পিস ইয়াবা, ১২ বোতল ফেনসিডিল এবং ২৯ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়েছে।
[irp]
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার রায়নগর গ্রামের খালেক মাতুব্বরের ছেলে মো. ফারুক মাতুব্বর (৩৫), মো. আনোয়ার হোসেনের ছেলে মো. সুমন হোসেন (২৮), মতলেব ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৩), কালাম মাতুব্বরের ছেলে মো. সজিব মাতুব্বর (১৯), আলী হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২১)।
র ্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো: খোরশেদ আলম জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




















