ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নারীসহ ছয়জন এবং ভাঙ্গা উপজেলার বিশ্বরোডে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ মোট আটজন নিহত হয়েছেন। রোববার ভোর ও সকালে এ সব দুর্ঘটনা ঘটে।

কানাইপুর হাইওয়ে থানার এএসআই মো. রাসেল বলেন, মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ মারা যান। আহত হন মাইক্রোবাসের আরো ১০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন মারা যান।

তিনি আরো জানান, নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে জেলার ভাঙ্গা উপজেলার বিশ্বরোডে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগস :

ফরিদপুরের মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট সময় : ১২:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১