ফারজানা রুপা ও শাকিলের জামিন হলেও মুক্তি পাচ্ছেন না
- আপডেট সময় : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১০৬৭ বার পড়া হয়েছে
ফারজানা রুপা ও শাকিলের জামিন হলেও মুক্তি পাচ্ছেন না
আদালত প্রতিবেদকঃ
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদকে ৫ মামলায় ও ফারজানা রুপাকে
৬ মামলায় জামিন দিয়েছেন আদালত।
এছাড়া তাদের দু’জনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত।
একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়।
দৈনিক আস্থা/এমএইচ



















