ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে হামলা নিয়ে মুখ খুললেন ‘ওয়ান্ডার ওম্যান’, বিতর্কের ঝড়!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃতার বিখ্যাত সিনেমা ওয়ান্ডার ওম্যান মানুষকে বার্তা দিয়েছিল শান্তি প্রতিষ্ঠা করার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। যুদ্ধ যে কোনো পথ নয় দেখিয়েছিল সেই সিনেমা। সুন্দরী অভিনেত্রী গ্যাল গ্যাডট সবসময়ই শান্তির পক্ষে।

গত কয়েকদিন ধরে চরমে উঠেছে ইজরায়েল ও ফিলি প্যালেস্তাইনের সংঘাত। হামলা, পাল্টা হামলায় প্রায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। আকাশপথে ইজরায়েলের একের পর বোমাবর্ষণে ক্ষতবিক্ষত গাজা ভূখণ্ড।

[irp]

গত সোমবার থেকে শুরু হওয়া এই সামরিক আস্ফালন অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় এমনই আর্জি জানালেন হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডট।

তার মন্তব্য, একটি স্বাধীন এবং সুরক্ষিত রাষ্ট্র হিসেবে ইজরায়েলের বাঁচার অধিকার রয়েছে। ঠিক একই অধিকার রয়েছে প্রতিবেশী রাষ্ট্রেরও। আর তারপরই ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রীর এই পোস্ট ঘিরে সরগরম হয়ে ওঠে নেট-দুনিয়া। এতটাই যে, একসময়ে টুইটারের ট্রেন্ডিং তালিকায় শীর্ষে উঠে আসে গ্যালের নাম।

একপক্ষের দাবি, ইজরায়েলের প্রোপাগান্ডা প্রচারের কাজ করছেন গ্যাল। অন্যপক্ষ বলছে, তিনি শুধু শান্তির পক্ষে আওয়াজ তুলেছেন।

ট্যাগস :

ফিলিস্তিনে হামলা নিয়ে মুখ খুললেন ‘ওয়ান্ডার ওম্যান’, বিতর্কের ঝড়!

আপডেট সময় : ১০:২৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১