ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ফেনীর সাংবাদিকদের অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে মতবিনিময় সভা

News Editor
  • আপডেট সময় : ০৭:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • / ১১১৮ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসেন,ফেনী প্রতিনিধি:ফেনীর স্থানীয় সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় “মুজিব বর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার” – শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো: শাহ্ আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বিপিএম,পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন,সংবাদের পাশাপাশি সাংবাদিকদের সমাজের জন্য কিছু কাজ করতে হবে। অপসাংবাদিকতা রুখতে হবে।সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজের কাজ চলছে।এটি শেষে সবাইকে সুনির্দিষ্ট পরিচয় পত্র প্রদান করা হবে।প্রেস কাউন্সিলের পরিচয় পত্রের বাইরে সাংবাদিকতা করার আরসুযোগ থাকবে না। মতবিনিময় সভায় ফেনীর স্থানীয় সাংবাদিকবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ট্যাগস :

ফেনীর সাংবাদিকদের অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৭:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০