শিরোনাম:
বছরের শুরুর দিকে প্রচারে ‘দ্য বক্স’
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১০৯০ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
বছরের শুরুর দিকে প্রচারে আসে সেলিব্রেটি গেম শো ‘দ্য বক্স’। দুজন তারকাকে ভিডিও কলে যুক্ত করে উপস্থাপিকা নুসরাত ইমরোজ তিশা মজার মজার খেলা খেলতেন।
এবার ঈদের উপলক্ষে আসছে নতুন সিজন। সাত দিন চলবে ‘দ্য বক্স সিজন ২’। এ পর্বগুলোতে তারকাদের সঙ্গে যুক্ত হবেন ভক্তরা। খেলবেন প্রিয় তারকাদের সঙ্গে।
[irp]
ভক্তদের অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার জন্য একটি ভিডিও বার্তা আপলোড করতে হবে ফেসবুক প্রফাইলে। ক্যাপশনে লিখতে হবে #TheBox। সেখান থেকেই তারকারা বেছে নেবেন ভক্তদের।
প্রথম সিজনের মতোই যার যার বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খেলতে পারবেন।
ঈদুল ফিতরের সাত দিন এনটিভিতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, আরটিভিতে ৭টা ৫ মিনিটে ও দীপ্ত টিভিতে রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে শোটি। টেলিভিশনের পাশাপাশি গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি উপভোগ করতে পারবে দর্শকরা।


























