বজ্রপাতে জামালপুরে এনসিপি নেতা নিহত
- আপডেট সময় : ১১:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
বজ্রপাতে জামালপুরে এনসিপি নেতা নিহত
মোঃ সোরহাব হোসেন/জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২২) নামের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতা নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামার পাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারগঞ্জ উপজেলার জাতীয় ছাত্রশক্তির সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জানা গেছে, শুক্রবার সকালে মজনু মিয়া তার বাড়ির পাশে ক্ষেতে ধান কাটতে যান। দুপুর ১টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুধু হয়। এ সময় তার শরীরে বজ্র পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
নিহতর বাবা বাচ্চু মিয়া বলেন, আমার ছেলে সকালে আমাদের ক্ষেতে ধান কাটতে যায়। যখন ঝড়-বৃষ্টি হয়, তখন আমি জুমার নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ পড়ে এসে শুনি আমার ছেলে মারা গেছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এখনও উদ্ধার করে থানায় আনা হয়নি।
দৈনিক আস্থা/এমএইচ



















