শিরোনাম:
বদলি ও পদায়ন করা হলো ৬০ বিচারককে
Astha DESK
- আপডেট সময় : ০৯:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
বদলি ও পদায়ন করা হলো ৬০ বিচারককে
স্টাফ রিপোর্টারঃ
একযোগে ৬০ জন বিচারককে বদলি ও পদায়ন করেছে সরকার।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাড়াও বিভিন্ন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে থাকা ৪০ জন বিচারককে বদলি ও পদায়ন করা হয়েছে।
আস্থা/এমএইচ



















