বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার
- আপডেট সময় : ০১:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারগুলোকে দীপাবলি ও হোলি উৎসব উপলক্ষে বিনা মূল্যে একটি করে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে তার এ ঘোষণা এলো।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যের ১ কোটি ৮৯ লাখের বেশি উপকারভোগীর জন্য এলপিজি সিলিন্ডার রিফিলের ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডার রিফিলের ভর্তুকি দিতে রাজ্য সরকার ১ হাজার ৫শ কোটি রুপি বরাদ্দ করেছে।
আদিত্যনাথ বলেন, বর্তমানে একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৯শ ৮৩ দশমিক ৪৫ রুপি। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৩শ ৩৫ রুপি ভর্তুকি দেয়। ফলে গ্রাহককে নিজের পকেট থেকে দিতে হয় ৬শ ৪৮ দশমিক ৫৫ রুপি।
আস্থা/এমএইচ












