শিরোনাম:
বিয়ে করা হলো না প্রকৌশলীর: লাশ হয়ে ফিরলো বাড়ি
Astha DESK
- আপডেট সময় : ১১:৪০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ১০৮৪ বার পড়া হয়েছে
বিয়ে করা হলো না প্রকৌশলীর: লাশ হয়ে ফিরলো বাড়ি
স্টাফ রিপোর্টারঃ
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ইঞ্জিনিয়ার জুলফিকার আলম জিল্লুর (২৮) আজ রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ইন্নালিল্লাহি…. রাজিউন ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনা হাইওয়ে বনপাড়া গড়মাটি কলোনি মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ১টি ট্রাক গাড়িকে প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনা স্থালেই নিহত হয় জিল্লুর।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, জিল্লুর ঢাকাতে এক বেসরকারী প্রথিষ্ঠানে চাকরিরত ছিল। আগামী বিয়ের দিন নির্ধারিত ছিল। ২৪-০৩-২৬ তারিখে বৌভাত। কিন্তু সে এখন লাশ হয়ে ফিরছে বাড়িতে।
দৈনিক আস্থা/এমএইচ


























