শিরোনাম:
বিলাসবহুল গাড়ি কিনলেন রণবীর
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১০:২৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১০৮৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিলাসবহুল গাড়ির শখ। তার স্বপ্ন ছিল ল্যাম্বরগিনি উরুস পিয়ার্ল ক্যাপসুল গাড়িটি কেনার।
[irp]
অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়েছে। সাড়ে ৩ কোটি টাকায় নতুন এই গাড়িটি কিনেছেন রণবীর।
ল্যাম্বরগিনির এই ‘সুপার এসইউভি’ মডেলটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিনলেন রণবীর। ‘ক্যান্ডি অরেঞ্জ’ রঙের গাড়ি এখন পার্ক করা থাকবে তার বাড়ির গ্যারেজে।
রণবীরের গ্যারেজে আরও বেশ কয়েকটি দামি দামি গাড়ি রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে মার্সেডিজ জিএলএস, এস্টোন মার্টিন রেপিড এস, ল্যান্ডরোভার ভোগ, জাগুয়ার এক্সজেএল, অডি কিউ ফাইভ। এবার তালিকায় নতুন যুক্ত হয়েছে ল্যাম্বরগিনির সুপার এসইউভি।
[irp]


























