ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

‘ব্যানকোভিড’ প্রাণীদেহে অ‌্যান্টিবডি তৈরিতে সক্ষম: গ্লোব বায়োটেক

News Editor
  • আপডেট সময় : ০৪:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / ১১৪৮ বার পড়া হয়েছে

করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের উৎপাদিত ‘ব্যানকোভিড’ ভ‌্যাকসিন প্রাণীদেহে অ‌্যান্টিবডি তৈরি করতে সক্ষম। এ জন্য কোনো ভ‌্যাকসিনের মডেল কপি করা হচ্ছে না বলেও তারা জানিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে ভ্যাকসিনের প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি সম্পর্কিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ দাবি করা হয়।

আর বিয়ে হবে না বলিউডের সালমান খানের!

সম্প্রতি গ্লোব বায়োটেক উদ্ভাবিত টিকা বিশ্বে প্রথম ডি ৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম বলে জানায় মার্কিন মেডিক‌্যাল জার্নাল বায়োআর্কাইভ। এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে।

এর আগে, গত ২ জুলাই সংবাদ সম্মেলনে দেশে করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড।

ওই সময় জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গবেষণা কেন্দ্রে প্রাণীদেহের ওপর প্রথম ট্রায়াল সম্পন্ন হয়। এরপর গবেষণার বাকি কাজ করা হয় রাজধানীর তেজগাঁও ল্যাবে।

‘ব্যানকোভিড’ প্রাণীদেহে অ‌্যান্টিবডি তৈরিতে সক্ষম: গ্লোব বায়োটেক

আপডেট সময় : ০৪:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০