ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

ভারতের হাসপাতালে বিএনপি নেতা মৃত্যু মহাসচিবের শোকবার্তা

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১৩৭৩ বার পড়া হয়েছে

ভারতের হাসপাতালে বিএনপি নেতা মৃত্যু মহাসচিবের শোকবার্তা

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণা জেলাধীন কলমাকান্দা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটন আজ সোমবার (১১ আগস্ট/২৫) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহ-দফতর সম্পাদক এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মূলে এতথ্য জানা গেছে।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম আনোয়ারুল ইসলাম টুটন কলমাকান্দা উপজেলা বিএনপি ও উপজেলা যুবদলকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আনোয়ারুল ইসলাম টুটন-কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।

ট্যাগস :

ভারতের হাসপাতালে বিএনপি নেতা মৃত্যু মহাসচিবের শোকবার্তা

আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫