ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১০২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

ভোলা শহরের গোরস্থান মসজিদ সংলগ্ন উকিলপাড়া এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে মিতু আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী সোহাগসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত মিতু আক্তার জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বশির আহমেদের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের মাস্টার বাড়ির শামসুদ্দিন মিয়ার ছেলে সোহাগের সঙ্গে মিতুর বিয়ে হয়। তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিতুর ওপর নির্যাতনের অভিযোগ ছিল।

অভিযোগ রয়েছে, মিতুর পরিবার বিভিন্ন সময় নগদ অর্থ, টিভি, ফ্রিজসহ আসবাবপত্র দিলেও নির্যাতন বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক এবং থানায় অভিযোগও হয়েছিল।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জিয়াউদ্দিন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৈনিক আস্থা/ এমএইচ

ট্যাগস :

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬