শিরোনাম:
মুরাদনগরে ১০ মামলার আসামী ইয়াবাসহ আটক
Astha DESK
- আপডেট সময় : ০৮:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১০৯৬ বার পড়া হয়েছে
মুরাদনগরে ১০ মামলার আসামী ইয়াবাসহ আটক
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরায় ১০ মাদক মামলার আসামীকে ২শ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়া (৪৫)কে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গোপন সংবাদের ভিক্তিতে সোমবার (২২মে) রাত অনুমানিক ১০ টার দিকে তাকে করে।
বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ১০ টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়াকে ২শ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানার মামলা নং ১৬, তারিখ-২২/০৫/২০২৩ই, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণি ১০(ক) রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





















