ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

মুহূর্তের গোলে হার এড়ালো আবাহনী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১১৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্বল দলগুলোর একটি উত্তর বারিধারা। এমন দলের বিপক্ষে জয়ের আশা নিয়েই মাঠে নেমেছিল চট্টগ্রাম আবাহনী। তবে ম্যাচের শেষদিকে উল্টো হারের শঙ্কায় ছিলেন দেশের অভিজ্ঞ কোচ মারুফুল হক। শেষ মুহূর্তের গোলে হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি, এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী।

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি উত্তর বারিধারা। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল তারাই। ফলে লিগে দলটির প্রথম জয় প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল।

তবে ৭৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা তরুণ মিডফিল্ডার কাওসার আলী রাব্বি শেষ মুহূর্তে সব হিসেব নিকেশ পাল্টে দেন। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে চট্টগ্রাম আবাহনীর পক্ষে সমতাসূচক গোল করেন তিনি।

ম্যাচের শুরু ও শেষটা ছিল চট্টগ্রাম আবাহনীর। মাঝে দাপট দেখিয়েছে উত্তর বারিধারা। ৪০ মিনিটে ব্রাজিলিয়ান নিক্সনের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। এরপর ৫৬ মিনিটে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা উত্তর বারিধারাকে সমতায় ফেরান।

ম্যাচের ৭৪ মিনিটে মিডফিল্ডার আরিফ হোসেন গোল করলে ২-১ ব্যবধানে লিড নেয় উত্তর বারিধারা। কিন্তু এগিয়ে থাকাটা কাজে লাগাতে পারেনি তারা।

ড্র করায় ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে এখনো জয়ের মুখ না দেখা উত্তর বারিধারা ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানীতে।

ট্যাগস :

মুহূর্তের গোলে হার এড়ালো আবাহনী

আপডেট সময় : ০৪:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১