ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • / ১১১৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) সকালে উপজেলার কাস্টদহ গ্রামের মসজিদের পাশ থেকে এ বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কাস্টদহ গ্রামের মসজিদের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু দেখতে পায় এলাকাবাসী। এরপর পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল বস্তুটিকে উদ্ধার করে পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে আসে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, স্থানীয়রা বোমা সদৃশ্য বস্তুটিকে দেখে গ্রাম পুলিশকে জানালে তারা থানাকে অবহিত করে। গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বস্তুটিকে পানিভর্তি বালতিতে চুবিয়ে থানায় নিয়ে আসেন।

ট্যাগস :

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

আপডেট সময় : ১০:১৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১