ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে সুবর্ণচরে মানববন্ধন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১০০৮ বার পড়া হয়েছে

সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে সুবর্ণচরে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সুবর্ণচর মাদকমুক্ত প্ল্যাটফর্ম’-এর উদ্যোগে
মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগষ্ট) উপজেলার ৫নং চর জুবলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন খলিল চেয়ারম্যান বাজারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

চর জিয়া উদ্দিনের সভাপতি ও বিএনপি নেতা জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও চর জিয়া উদ্দিন বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়ার সঞ্চালিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী, চর জুবলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, ৯ নং ওয়ার্ড জামায়াত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন কালাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, একসময় চর জিয়া উদ্দিন এলাকায় জলদস্যু ও বনদস্যুদের দৌরাত্ম্য থাকলেও ২০০১ সালে বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কঠোর পদক্ষেপের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনেন। তবে সাম্প্রতিক সময়ে আবারও এলাকাটি সন্ত্রাস, চুরি-ডাকাতি ও মাদক বাণিজ্যের ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী হওয়ায় বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে এবং তারা স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের চত্রছায়ায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, বর্তমানে মাদকের ভয়াবহ বিস্তারের ফলে যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করা হয় এবং চর জিয়া উদ্দিন এলাকায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি তোলা হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে সুবর্ণচরে মানববন্ধন

আপডেট সময় : ০৯:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬