ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

রমেক হাসপাতালের মর্গে অজ্ঞাত এক ব্যক্তির লাশ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

রমেক হাসপাতালের মর্গে অজ্ঞাত এক ব্যক্তির লাশ

রিয়াজুল হক সাগর/রংপুরঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত এক ব্যক্তির লাশ রয়েছে। লাশটি কার তা নিশ্চিত হওয়া যায় নি। হাসপাতালে যে নাম ও ঠিকানায় ভর্তি করা হয়েছিল সেই ঠিকানায় খোঁজ খবর নিয়েও পুলিশ ওই লাশটি কার শনাক্ত করতে পারেনি। পুলিশ তার স্বজনদের খুঁজছেন।

রমেক হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর অজ্ঞাত এই ব্যক্তিকে নিজাম (৫০) পিতা মিরাজ, সাং নওডোবা, পলাশবাড়ি, গাইবান্ধা ঠিকানা দিয়ে ভর্তি করা হয়। ৭ জানুয়ারি হাসপাতালের সার্জারি বিভাগের ৩ নং ইউনিটে ওই ব্যক্তি চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন। পুলিশ ধারণা করছে মৃত ব্যক্তি দুর্ঘটনা জনিত কারণে রমেক হাসপাতালে ভতি হয়েছিল।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই আবদুল আলিম জানান, কে বা কারা ভুল ঠিকানা দিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করিয়েছিল। আমরা ওই ঠিকানাসহ আরও কয়েকটি জেলায় খোঁজ করে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারিনি। লাশটি বর্তমানে অজ্ঞাত হিসেবে রমেক হাসপাতালের মর্গে রয়েছে।

ট্যাগস :

রমেক হাসপাতালের মর্গে অজ্ঞাত এক ব্যক্তির লাশ

আপডেট সময় : ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩