ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতা-কর্মীকে আটক

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১০২১ বার পড়া হয়েছে

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতা-কর্মীকে আটক

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

আজ রোববার (২১ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলো, আসাদ উদ্দিন, সজীব সর্দার,
আলী রাজ হুসাইন, মোঃ নাজির হোসেন, মোঃ কবির, কালাম ফরাজি, কবির, স্বপন, সিরাজ, মোঃ হেলাল হোসেন।

জুয়েল রানা বলেন, আজ (রোববার) সকালে রাজধানীর কলেজগেট এলাকায় মিছিল করার চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতা-কর্মীকে আটক

আপডেট সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬