ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পার্বত্য অঞ্চলের আবাসন ও বিদ্যুতে খাতে ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা দিলো এডিবি Logo শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলো বাদী Logo স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে ধরতে অভিযান: ওসির বদলি Logo ভারতের আর্শিবাদে ক্ষমতা দখল করে বসেছিল আওয়ামীলীগ Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা

রাজবাড়ীতে শিক্ষক হত্যার ৫ আসামী অস্ত্র-গুলিসহ আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ১১০৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে শিক্ষক হত্যার ৫ আসামী অস্ত্র-গুলিসহ আটক

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত‍্যার ঘটনায় পাঁচ আসামীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ।উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

আটকরা হলো-কলিমহর ইউনিয়নের হাটবনগ্রামের বাদল সরকার (১৯), আকাশ সরকার (১৯), শাকিবুল হাসান (১৮), রামপ্রসাদ সরকার (১৮), বিজয় কুমার সরকার (১৯)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক ও দুইটি কার্তুজ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিলুজ্জামান বলেন, আটকরা হত‍্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, গত রোববার রাত ৯টার দিকে কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্কুল শিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। পরে মঙ্গলবার স্ত্রী বাদি হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করে।

এদিকে মামলা দায়েরের পর অসিত প্রামাণিক নামে এক আসামিকে আটক করে পুলিশ। বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা অসিত প্রামাণিক পেশায় একজন ব্যবসায়ী। পরদিন বুধবার আটক অসিতকে রাজবাড়ীর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে পুলিশ সুপার শাকিলুজ্জামান আস্থাকে বলেন, “নিহতের পরিবার মামলার এজাহারে উল্লেখ করেছেন গ্রেপ্তারকৃত অসিতের সঙ্গে ব‍্যবসায়িক ও জায়গা জমি নিয়ে মিজানুরের দ্বন্দ্ব ছিলো। এটা তাদের সন্দেহের কথা। আমরা বিষয়টি সেভাবেই দেখছি। তবে এই মামলায় এখনো তদন্ত চলছে। সেই সাথে জড়িত অন‍্যদের আটকের চেষ্টা অব‍্যহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা প্রমুখ।

প্রসঙ্গত, একই ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা মিজানুর পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে সার, কীটনাশক ও ভূষি মালের ব্যবসা করতেন তিনি। ঘটনার দিন তার দোকানে ‘হালখাতা’ করা হয়েছিল।

ট্যাগস :

রাজবাড়ীতে শিক্ষক হত্যার ৫ আসামী অস্ত্র-গুলিসহ আটক

আপডেট সময় : ০৩:০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩