ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

আজ বুধবার (২২ মে) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৮ নং রোহিঙ্গা ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠে ক্যাম্পের চারদিকে পরিবেশ ও পরিস্থিতি প্রত্যক্ষ করেন।

৮ নং ক্যাম্প পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং যান সতেরো ও আঠারো নাম্বার ক্যাম্পে। সেখানে গিয়ে রোহিঙ্গা নারীদের তৈরিকৃত হস্ত ও কুটিরশিল্প দেখেন পাশাপাশি রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করেন। এছাড়াও রোহিঙ্গাদের জন্য তৈরি করা বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

দুই দেশের সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্য নিয়ে দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল খুরশেদ আলম। অস্ট্রেলিয়ার বাংলাদেশের হাই কমিশনার আল্লামা সিদ্দিকী তার সঙ্গে ছিলেন।

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪